কসবায় ট্রাক্টরচাপায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ০১

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী মো. আরিফ মিয়া নামের প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছে। সে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী। সন্ধ্যায় উপজেলার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে তিনি এ দুর্ঘটনার শিকার হন। উক্ত দুর্ঘটনায় হাসান নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারির পূর্ব মুহূর্তে কসবা পৌর এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আরিফ। পথিমধ্যে বিশারাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন। এ সময় সঙ্গে থাকা অপর যুবক হাসানও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠান।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ