কসবায় পুলিশের একাধিক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

কসবায় পুলিশের একাধিক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি
কসবায় পুলিশের একাধিক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। পৃথক চারটি অভিযানে মোট ১৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) রাত ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক দক্ষিণপাড়া এলাকায় জনৈক মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশে ঝোপের ভেতর থেকে ১২৭ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই রাতে রাত ২টা ১০ মিনিটে বায়েক ইউনিয়নের নয়নপুর পূর্বপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকারিয়া ইসলাম শুভ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে ৭ মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে রিয়া মনি (১৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন বিকাল ৩টা ৪৫ মিনিটে কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের চাপিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ গাড়ি থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. শরীফ মিয়া (৩৮), পিতা মৃত সুরুজ মিয়া সর্দার, সাং কান্দারপাড়, থানা কসবা;
জাকারিয়া ইসলাম শুভ, পিতা মৃত ফরিদ মিয়া, সাং নয়নপুর, থানা কসবা; এবং রিয়া মনি (১৯), স্বামী মো. শামীম, সাং আলীনগর, থানা ভোলা সদর, জেলা ভোলা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃত শরীফ মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।এ ঘটনায় কসবা থানায় পৃথক চারটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়ি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ