কসবায় যানজট নিরসন ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ॥ একাধিক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনে ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে পৌর শহরে ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে কসবা পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ সময় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং হেলমেট না রাখা ও কাগজপত্র না থাকায় দুজন মোটরসাইকেল চালককে এক হাজার টাকা অর্থদন্ড ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকায় অভিযান চালিয়েএকাধিক ব্যবসায়ীকে পাঁচহাজার টাকা অর্থদন্ড প্রদানকরেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে মুল্য তালিকাটা নিয়ে রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহীঅফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উদযাপনে পৌর শহরের বাজারে মানুষের শান্তিপুর্ন ঈদ কেনা-কাটা নিশ্চিত করতে দ্রব্য মুল্য তালিকা রাখার জন্য ও যানজট নিরসনে ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ