কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার
কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিশেষ প্রতিনিধি:   টাঙ্গাইলের কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি রায়হান (৩৫)–কে কুপিয়ে হত্যার ঘটনায় মাত্র ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ইব্রাহীম (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (৬ মে) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের বাসাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহীম উপজেলার রামদিয়া গ্রামের আয়নাল হকের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, “রায়হান হত্যা মামলার পরপরই জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান শুরু হয়। ১৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম রায়হানকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা: ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে, ৪ মে (রবিবার) দিবাগতরাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে রায়হান নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সোমবার (৫ মে) সকালে পুলিশ স্থানীয় একটি পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত রায়হান উপজেলার রামপুর এলাকার বাসিন্দা এবং আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিয়মিত মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

রায়হানের বাবা বাদল মিয়া কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইব্রাহীমকে প্রধান আসামি করা হয়। এছাড়া জনি, রুবেলসহ আরও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ