নাটোর-৩ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নাটোর-৩ আসনে অধ্যক্ষ আনুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন আনোয়ারুল ইসলাম আনু। তিনি সিংড়া থানা ছাত্রদলের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সিংড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মনোনয়ন ঘোষণার পর সিংড়ার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা জানান, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ায় তারা আরও সংগঠিতভাবে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ