— বিজ্ঞাপন —

কুলিয়ারচরে হানিফ হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

কুলিয়ারচরে হানিফ হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার
কুলিয়ারচরে হানিফ হত্যা মামলায় বাবা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ মিয়া হত্যা মামলায় জাকির হোসেন (৪০) ও তার ছেলে মো. সজিব মিয়া (২০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার দেবিদ্বার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থানার ফরিদপুর এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয় যুবসমাজের একটি অংশ অবস্থান নিয়ে আসছিল। নিহত হানিফ মিয়াও তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। জাকির হোসেন মাদকসহ পুলিশের হাতে আটক হওয়ার ঘটনায় হানিফ পুলিশকে সহযোগিতা করেছেন—এমন সন্দেহে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার দিন ১৩ মে রাত আনুমানিক ১০টার দিকে হানিফ তার স্ত্রীকে জানান, আসামি আনোয়ার হোসেন ফোন করে তাকে জাকির হোসেনের বাড়িতে যেতে বলেছেন। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে হানিফ তার স্ত্রীকে ফোন করলে ফোনের অপর প্রান্ত থেকে তাকে বলতে শোনা যায়, ‘জাকির ভাই, তুমি আমারে আর মাইরো না, আমাকে প্রাণ ভিক্ষা দাও।’ এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

— বিজ্ঞাপন —

পরবর্তীতে হানিফের পরিবারের সদস্যরা জাকিরের বাড়িতে গিয়ে ভেতর থেকে তার চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হানিফের শ্বশুর বকুল মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় আয়েতউল্লাহ নামে একজনকে বাড়ির সিলিং থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং কয়েকজনকে আটক করা হয়। পরে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে আসামিদের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে জসিম উদ্দিনের কাঠবাগানের জমি থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় ১৪ মে ২০২৬ তারিখে এফআইআর নং-০৭, দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।

গ্রেপ্তার জাকির হোসেন (৪০) ফরিদপুর এলাকার লস্কর মিয়ার ছেলে এবং মো. সজিব মিয়া (২০) জাকির হোসেনের ছেলে। তাদের উভয়ের বাড়ি কুলিয়ারচর উপজেলার ফরিদপুর এলাকায়।

গ্রেপ্তার দুই আসামিকে কুলিয়ারচর থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗