কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াতের সাবেক নেতা

কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াতের সাবেক নেতা, রাতেই বিয়ে
কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াতের সাবেক নেতা, রাতেই বিয়ে
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামী-এর এক সাবেক নেতার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের চাপ ও প্রশাসনের উপস্থিতিতে শেষ পর্যন্ত রাতেই ওই বিধবা নারীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিয়ে সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মামুন অর রশিদ। তিনি হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি এবং কুষ্টিয়া শহরের দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মামুন অর রশিদের ওই বিধবা নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল, যা স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। মঙ্গলবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান—এমন অভিযোগ ওঠে। এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে। পরে ওই নারীসহ দুজনকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এবং প্রকাশ্যে বিচার দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে রাতেই ২৫ লাখ টাকা দেনমোহরে মামুন অর রশিদের সঙ্গে ওই বিধবা নারীর বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নবদম্পতিকে নিরাপদে সরিয়ে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ জানান, স্থানীয়দের উত্তেজনা প্রশমিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ