আন্তর্জাতিক ডেস্ক: ২৮ নভেম্বর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন
ক্যান্সারের চিকিৎসার পর জীবনের নতুন অর্থ অনুসন্ধানে প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিনের কঠিন শারীরিক চ্যালেঞ্জ ও মানসিক যাত্রাকে কেন্দ্র করে একটি নতুন তথ্যচিত্র নির্মিত হয়েছে। বিবিসির তৈরি এই তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হিল’ (Heal)।
তথ্যচিত্রটিতে ক্যাথেরিনকে যুক্তরাজ্যের বিখ্যাত ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করতে দেখা যায়। এই চ্যালেঞ্জের অংশ হিসেবে তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যের তিনটি সর্বোচ্চ পর্বত—বেন নেভিস, স্কাফেল পাইক এবং ইর উইডফা ( স্নোডন) আরোহণ করেন।
এই পর্বত আরোহণের দিন যুক্তরাজ্যের আবহাওয়ায় ছিল বৃষ্টির ঝাপটা, পাহাড়ি কুয়াশা এবং শেষপর্যন্ত জুনের হালকা রোদের দেখা। আবহাওয়ার এই পরিবর্তনকে ক্যাথেরিনের ক্যানসার শনাক্তকরণ, চিকিৎসা এবং পরবর্তীতে আরোগ্য বা রেমিশনের যাত্রার একটি রূপক হিসেবে তুলে ধরা হয়েছে।
কিমোথেরাপির পর নিজের জীবনকে কীভাবে নতুনভাবে সাজানো যায়, সেই উত্তর খুঁজতেই এই কঠিন পথ বেছে নিয়েছিলেন ক্যাথেরিন। পুরো শারীরিক চ্যালেঞ্জটি ক্যামেরাবন্দি করা হয়েছে তথ্যচিত্রটির জন্য।
বিবিসির এই নতুন ডক্যুমেন্টারিতে ক্যানসারের মতো কঠিন রোগ কাটিয়ে ওঠার পর স্বাভাবিক জীবনে ফেরার সংগ্রাম এবং আত্মবিশ্বাসের কথা তুলে ধরা হয়েছে। প্রিন্সেস অব ওয়েলসের এই পদযাত্রাকে একটি ‘তীর্থযাত্রা’ বা আত্মোন্নেয়নের পথ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।