খাগড়াছড়িতে গোপন খাঁচায় বন্দি এশিয়ান কালো ভালুকসহ হরিণ ও বানর উদ্ধার

খাগড়াছড়িতে গোপন খাঁচায় বন্দি এশিয়ান কালো ভালুকসহ হরিণ ও বানর উদ্ধার
খাগড়াছড়িতে গোপন খাঁচায় বন্দি এশিয়ান কালো ভালুকসহ হরিণ ও বানর উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

খাগড়াছড়িতে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের বাগানবাড়ি থেকে আইইউসিএনের মহাবিপন্ন বন্যপ্রাণীর লাল তালিকাভুক্ত এশিয়ান কালো ভালুকসহ হরিণ ও বানর উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) খাগড়াছড়ি পৌরসভার তেঁতুলতলা এলাকায় বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ অভিযানে সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে একটি এশিয়ান কালো ভালুক, ছয়টি মায়া হরিণ এবং দুটি স্থানীয় প্রজাতির বানর। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার নেতৃত্বে পরিচালিত অভিযানে চট্টগ্রামস্থ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, গোপন সূত্রে ওই বাগানবাড়িতে বেআইনিভাবে বন্যপ্রাণী রাখার তথ্য পাওয়ার পর বিষয়টি চট্টগ্রামস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়। পরে ওই বিভাগের একটি বিশেষ দল খাগড়াছড়ি এসে বন বিভাগের সহযোগিতায় যৌথ অভিযান চালায়। অভিযানের সময় বাগানবাড়ির একটি লোহার খাঁচায় আটক রাখা বিরল প্রজাতির এশিয়ান কালো ভালুকসহ অন্যান্য প্রাণী উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া প্রায় ৮০ কেজি ওজনের এশিয়ান কালো ভালুকটি আইইউসিএনের মহাবিপন্ন বন্যপ্রাণীর লাল তালিকাভুক্ত। বন্যপ্রাণী ধরা, পালন বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। তবে সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমা আইন সম্পর্কে না জেনে স্থানীয়ভাবে বন্যপ্রাণীগুলো সংগ্রহ করে বাগানবাড়িতে লালন-পালন করছিলেন বলে জানিয়েছেন।

বন কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো বিশেষ ব্যবস্থাপনায় কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। সেখানে কিছুদিন কোয়ারেন্টাইনে রাখার পর পার্কের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ