— বিজ্ঞাপন —

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের–সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের–সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের–সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজন নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের দপ্তরে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলায় অভিযুক্ত অন্য নেতারা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

— বিজ্ঞাপন —

প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর এই সাত নেতার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছিল। তদন্ত শেষ হওয়ার ১০ দিনের মাথায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হলো।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগপত্র গ্রহণের পর আদালত পরবর্তী আইনগত কার্যক্রমের অংশ হিসেবে শুনানির তারিখ নির্ধারণসহ প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এই মামলাটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗