গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে তারিক রিফাত (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান।

জানা যায়,তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।

জেলার আতিকুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তারিক রিফাতকে কারাগারে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর ওইদিন রাতেই রিফাতকে আবার গ্রেফতার করা হয়। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তাকে থানায় আনা হয়। দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ