গাইবান্ধায় খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হোমিও চিকিৎসক নিহত

গাইবান্ধায় খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হোমিও চিকিৎসক নিহত
গাইবান্ধায় খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হোমিও চিকিৎসক নিহত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরে মাজারের মাহফিলের পোড়া খিচুরি বিতরণ নিয়ে বাকবিতন্ডায় প্রতিপক্ষের কিল ঘুষিতে হোমিও চিকিৎসক আহমাদ আলী নিহত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার সখের বাজারে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু জানান , গেল রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজারের মাজার হইতে মাহফিলের খিচুড়ি ঐ এলাকার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া আহমাদ আলীকে দেয়।আজ সকালে আহাদ আলীর হোমিও ঔষধের দোকানের সামনে রেনু ও মনুকে দেখতে পায়। এসময় আহমাদ আলী জানতে চায় তাকে কেন খাওয়ার অযোগ্য পোড়া খিচুরি দেয়া হয়েছে।

এ নিয়ে তাদের মধ্যে কথা বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রেনু ও মনুর এলোপাথারী মারপিপে আহমাদ আলী তার ঔষধের দোকানের সামনেই লুটিয়ে পড়ে।অবস্থা বেগতিক দেখে রেনু ও মনু পালিয়ে গেলে স্থানীয়রা আহমাদ আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আহমাদ আলী দক্ষিণ শ্রীপুর নয়নসুখ গ্রামের মৃত-আপিল উদ্দিনের ছেলে।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ