গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় বিভ্রান্তিকর — ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাজীপুর, ১৮ অক্টোবর — গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যসহ একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে প্রচারিত তথ্য আংশিক ও বিকৃত, যা জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে।

পুলিশের দেওয়া প্রকৃত তথ্য অনুযায়ী, কালিয়াকৈর থানার আমিনুল ইসলামের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই এলাকার জয় কুমার দাস নামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি পূর্বে দুইবার ওই তরুণের সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে পরবর্তীতে নিজ ইচ্ছায় বাড়ি ফিরে আসে। সর্বশেষ গত ২০ আগস্ট মেয়েটি পুনরায় জয় কুমার দাসের সঙ্গে পালিয়ে যায় এবং দুই দিন পর নিজ বাড়িতে ফিরে আসে।

এ ঘটনার পর মেয়ের মা মোছা. শিউলি বেগম গত ১৫ অক্টোবর তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, “ঘটনাটিতে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই। এটি একটি ব্যক্তিগত সম্পর্কঘটিত পারিবারিক বিষয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।”

পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রচার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে। এছাড়া এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, “সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এমন যেকোনো মিথ্যা প্রচারণা কঠোরভাবে দমন করা হবে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ