ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাগেরহাটের সাংবাদিক এস,এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরাইল উপজেলার সকল সাংবাদিক বৃন্দ। শনিবার সকাল ১১ টায় উপজেলা শহিদ মিনার সংলগ্ন সড়কে সরাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম মাস্টার। মানববন্ধনে বক্তব্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া এর সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল, ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন, বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান, জহিরুল ইসলাম রিপন, আমার বার্তা এর সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক নওরোজ এর সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, মোঃ রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মোঃ খোকন মিয়া, মনির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে না তুললে অপরাধীরা রেহাই পেয়ে নতুন অপরাধে উৎসাহিত হবে। মানববদ্ধনে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান ও সাংবাদিক এস, এম হায়াত উদ্দিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন
সাংবাদিক এস, এস হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে সরাইলে মানববন্ধন
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বুধবার, ২০ মার্চ ২০২৪
ক্যাটরিনাকে পুত্রবধূ পেয়ে যে কারণে খুশি ভিকির মা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় ভাঙ্গারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।