গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে সরগঘাট বাজার সংলগ্ন জমিরিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর এক বিশাল জনসভা ও ভোজ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের পদপ্রার্থী বাংলাদেশ জামেয়াতে ইসলামী এর মনোনীত প্রার্থী ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও আমীর ,বাংলাদেশ জামাতে ইসলামী, গাজীপুর জেলা এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা।

প্রধান অতিথি বক্তব্য বলেন, মাদক মুক্ত দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে এবং পিরুজালী ইউনিয়নের সকল অসমাপ্ত কাজগুলো সুষ্ঠুভাবে করার লক্ষ্যে তাকে যেন প্রথমবারের মতো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং তাকে একটিবার গাজীপুর ৩ আসনের এমপি পদে নির্বাচিত করে গাজীপুর ৩ আসনকে একটি ইসলামের আদর্শের মডেল গাজীপুর হিসেবে গড়তে প্রতিশ্রুতি দেন এবং সকলের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, কিছু কিছু মানুষ মহিলাদের কে নিয়ে গুজব ছড়াচ্ছেন যেন জামাত ইসলামের নির্বাচনে পাশ করলে গার্মেন্টসে চাকরি করতে না পারবে না এবং মহিলাদের পর্দার আড়ালে থেকে বের হতে না পারবে না এই ধরনের গজব থেকে তিনি পরিষ্কারভাবে বলেন এসব গুজব থেকে যেন কেউ কান দেয় তিনি বলেন মহিলাদের সকল কাজ এবং গার্মেন্টসে চাকরিও করতে পারবে এবং পর্দা করে সকল কাজকর্ম করতে পারবে, তিনি আরো বলেন গাজীপুরবাসীকে ইসলামের আদর্শের আদর্শ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন:-গাজীপুর জেলা আমীর উপজেলা আমীর, মোহাম্মদ আলাউদ্দিন, পিরুজালী ইউনিয়ন আমীর ও সাধারণ সম্পাদক: মোঃ কামরুজ্জামান মন্ডল। এবং ১ নং ওয়ার্ড সভাপতি, নাহিদ আলম ২ নং ওয়ার্ড সভাপতি ,নূর হোসেন ৩ নং ওয়ার্ড সভাপতি, ইসাহাক মুসল্লী ৪ নং ওয়ার্ড সভাপতি, দেওয়ান আমিনুল ইসলাম ৫ নং ওয়ার্ড সভাপতি, তোফায়েল আহমেদ ৬ নং ওয়ার্ড সভাপতি, খোরশেদ আলম ৭ নং ওয়ার্ড সভাপতি, হাবিবুর রহমান ৮ নং ওয়ার্ড সভাপতি, সালেহউদ্দিন আহমেদ এবং ৯ নং ওয়ার্ড সভাপতি, আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ