গোপালগঞ্জের আইনজীবী কাজী মেজবাহ উদ্দিন ইন্তেকাল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি,গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক , ১৯৮০-৮২ বর্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের নির্বাচিত ছাত্র-ছাত্রী সংসদের সহ-সভাপতি (ভিপি), গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর অন্যতম পরিচালক এবং আনিকা ডায়াগনস্টিক সেন্টার এর সত্ত্বাধিকারী এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন শনিবার(০৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিক ও অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুম-এর জানাজার নামাজ আজ রবিবার(০৮ জুন)বাদ যোহর স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আগামীকাল সোমবার আসরবাদ গেটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ডায়গনস্টিক সমিতি, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ওষুধ ব্যবসায়ী সমিতি, সাবেক ছাত্র ইউনিয়ন পরিবার, সংবাদকর্মি ও বিভিন্ন স্তরের লোকজন শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ