গোপালগঞ্জ সড়ক বিভাগে দুদকের অভিযান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জে সড়ক বিভাগের রক্ষনাবেক্ষন কাজ সহ রাস্তা নির্মানে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগের সত্যতা পেয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক গোপালগঞ্জ কার্যালয়ের ২টি টিম অভিযান পরিচালনা করে।

দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, বৃহস্পতিবার দিনভর গোপালগঞ্জ সড়ক বিভাগ হতে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট-ঘোনাপাড়া ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মানে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের সরেজমিন তথ্য সংগ্রহ করে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রীজের লাইট দীর্ঘদিন থেকে নষ্ট হলেও মেইনটেইনেন্স না করায় জনদুর্ভোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হয়।

অন্য দিকে, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে ৩০ ওয়াটের স্ট্রিট লাইটের পরিবর্তে ২০ ওয়াট লাইট দেয়ায় আলো কম হয়ে জনদুর্ভোগ ও ঠিকাদারের সাথে যোগসাজশ করে বিপুল অর্থ আত্মসাৎ বিষয়ে সরেজমিনে লাইট পরিদর্শন করা হয়। এছাড়া সদর উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল ব্রীজের লাইট দীর্ঘদিন নষ্ট থাকায় সন্ধ্যার পর সেখান দিয়ে এক পারের মানুষ অন্যপারে চলাচল করতে ভয় পায় ও দুর্ভোগের স্বীকার হওয়ার বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করা হয়।

এসব অনিয়ম ও অভিযোগ তদন্ত করে দুদুকের টিম সত্যতা পেয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে দুদুক কর্মকর্তারা জানান।এ অভিযানে দুদক, গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন সোহেল, উপসহকারী পরিচালক মো: আল-আমিন হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ