সখিপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ  হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতার

সখিপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ  হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতার
সখিপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ  হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:  টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে রবিবার (২০ এপ্রিল) রাতে দশ হাজার পিস ইয়াবাসহ হারুন(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি চৌকস দল সখিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড গার্লস স্কুল রোড রফিক রাজু স্কুলের পূর্ব দিকের সড়কে সখিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের বাসায়  অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন ভাড়া থাকতো। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি মোঃ জাকির হোসেন। মাদক কারবারি হারুন উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

সখিপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ  হারুন নামের এক মাদক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতার

এ বিষয়ে সখিপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে  অভিযান চালানো হয় ১০ হাজার ইয়াবা সহ আসামীকে গ্রেফতার করতে সক্ষম টাঙ্গাইল ডিবি পুলিশ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ