জাতির পিতাকে নিয়ে গাইলেন ইভা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান গাইলেন শিল্পী ইভা আরমান।‘জয় বাংলার ধ্বনি’ শিরোনামের গানটি বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ প্রকাশ করবেন বলে জানান তিনি। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

 

সংগীত আয়োজনে এমএমপি রনি। এডিটিং কালার গ্রেডিং সোহাগ খাঁন ( এসকে) সার্বিক তত্ত্বাবধানে সোহেল আরমান।

 

বিজ্ঞাপন

 

গানটি প্রসঙ্গে ইভা বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এ গানটি করেছি। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন এ দেশ পেতাম না। একজন শিল্পী হিসেবে সাধারণ মানুষ ও শ্রোতাদের কাছে আমার কণ্ঠে জাতির পিতাকে আমি সব সময় নিয়ে আসতে চাই।

 

এর আগেও ইভা আরমান বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছেন। ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’ এমন কথার গানটি তার বেশ প্রশংসা হয়। এছাড়াও ইভার কণ্ঠে ‘বাংলাদেশ, হাজার নদীর মিলনমেলা, বাবা যুদ্ধে গেছে একাত্তরে ফিরে আর আসেনি, মাগো যুগে যুগে’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মন জয় করে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ