— বিজ্ঞাপন —

জান্তা বাহিনী বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বেসামরিক জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) অধীনে টানা কয়েক দিনের আক্রমণে গত বছরের ৬ নভেম্বর মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাওলিন শহরটি দখল করেছিল জাতিগত সেনাবাহিনী এবং পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফ)। গত ১২ ফেব্রুয়ারি বড় আক্রমণের মাধ্যমে কাওলিন পুনর্দখল করে মিয়ারমারের জান্তা বাহিনী।

 

পুনর্দখলের পর শহরটির প্রায় ৮০ ভাগ ধ্বংস করে দিয়েছে জান্তা বাহিনী। ২৫টি গ্রামের প্রায় ২৫ হাজার বাসিন্দা সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

— বিজ্ঞাপন —

 

ড্রোন ক্যামেরায় তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, শহরের প্রায় সব বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কাওলিনভিত্তিক পিডিএফ অনুসারে, শহরের আটটি ওয়ার্ডই অগ্নিসংযোগের শিকার হয়েছে। জান্তা সৈন্যরা উপকণ্ঠের অন্তত ১০টি গ্রাম আগুনে সম্পূর্ণ ভষ্ম করে দিয়েছে।

 

 

কাওলিন রেভোলিউশন গ্রুপের একজন সদস্য সোমবার বলেন, ‘আজ কোনো সংঘর্ষ ছিল না। তারপরও জান্তা সৈন্যরা ভোর ৫টা থেকে ইন বোকে কোনের লগিং সাইটে অগ্নিসংযোগ করছে। বহুতল ভবনগুলোতে জান্তা সৈন্য মোতায়েন করা হয়েছে। তাদের নজরদারিতে বাধা সৃষ্টি করে এমন সব অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।

 

শহরের উপকণ্ঠে কিয়াউকটান গ্রামের কাছে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে মান্দালে-শ্বেবো সড়কে পরিবহন ব্যাহত হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি থেকে অবরুদ্ধ মাইটকিনা-ইন্দাও-কাইউকটান সড়কেও যানবাহন আটকা পড়ে আছে।

 

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗