বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না এবং তাদের ঘরে বসিয়ে রাখতে চায়। জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে দেওয়া সাম্প্রতিক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, যদি নারীবিদ্বেষী মন্তব্য করা হয়ে থাকে, তবে তা অন্যায়।
তিনি অভিযোগ করেন, জামায়াত হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে এবং একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলার আহ্বান জানান। ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে এবং বিএনপি সব দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায়। এ সময় তিনি ভোটারদের সতর্ক করে বলেন, দেশ এখন তাদের হাতে—তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।