— বিজ্ঞাপন —

জীবননগরে আইনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জীবননগরে আইনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
জীবননগরে আইনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগরে সুষ্ঠুভাবে তেল বিতরণ নিশ্চিতে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এর অংশ হিসেবে আজ শনিবার জীবননগরের পিয়াস ফিলিং স্টেশন, উৎসব ফিলিং স্টেশন ও জীবননগর ফিলিং স্টেশনে তদারকি অভিযান চালান তিনি। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে এক মোটরসাইকেল চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, জীবননগরে তেল সরবরাহ নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗