জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জুলাই ২০২৪ সালে সংঘটিত আলোচিত ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউসার আহমেদ (৩৭) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত কাউসার আহমেদ দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে নাসিরনগর থানার অধীনে ঘোষপাড়া এলাকায় হাজী মো. আলীর বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তিনি বাসার ভেতর ও বাইরে স্থাপন করা একাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের গতিবিধি নজরদারি করতেন।

বিশ্বস্ত সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আসামি কাউসার আহমেদকে আটক করা হয়। এ সময় তিনি পূর্বপরিকল্পিতভাবে বাসার পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

অভিযানকালে আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং একটি সিসিটিভি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার মুড়িয়াউক গ্রামে। তার পিতা মৃত আব্দুল হক। পরবর্তীতে আসামি ও উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ