জুলাই সনদ তৈরি করতে আমরা ঐকমত্য: ড. ইউনূস

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো আন্তরিকতা নিয়ে আলোচনা করেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজ থেকে প্রথম পর্বের আলোচনা শেষ হলো এবং দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হলো। প্রথম পর্বের আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি যে, আমরা জুলাই সনদ করবো।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা হবে সেই বিষয়গুলো যেগুলোতে আমরা মোটামুটি কাছাকাছি। কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মাদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আমল বলেছেন, আগামী বছরের ৩০ জুনের পরে যাবে না জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল। বিকেল ৪টার পর থেকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে বিএনপি-জামায়াতসহ ২৮টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ