ট্রাম্পের চিঠিতে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন

ট্রাম্পের চিঠিতে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন
ট্রাম্পের চিঠিতে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা থাকার কথাও জানানো হয়ে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ