ডাহিয়া ইউনিয়নে ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর)প্রতিনিধি,৬০-নাটোর,৩-সিংড়া আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও দলের উপজেলা সেক্রেটারি মুফতি রুহুল আমিন ঈদুল আজহা উপলক্ষে ডাহিয়া ইউনিয়নে বিভিন্ন অঞ্চলে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।

মুফতি রুহুল আমিন হেফাজতে ইসলাম সিংড়া উপজেলার অর্থ সম্পাদক দায়িত্বেও আছেন। ঈদের আনন্দ ভাগাভাগি ও মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি আসন্ন নির্বাচনে ইসলামপন্থী রাজনীতির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই শুভেচ্ছা ও গণসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে অংশগ্রহণ করেন সিংড়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহাদাৎ হুসাইন,ইউনিয়ন সভাপতি মুফতি আতিকুর রহমান, সেক্রেটারি মাওলানা সোহেল রানা,যুব মজলিসের সভাপতি মাওলানা মাসুদ,যুব মজলিসের সেক্রেটারি মাওলানা রাকিব,ছাত্র মজলিসের সভাপতি সেক্রেটারি সহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিট ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন মন্তব্য করেন বক্তারা, ঈদ শুধু উৎসব নয়, বরং মানুষের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলার এক মোক্ষম সুযোগ। ঈদের এই শুভ মুহূর্তে ইসলামি রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ