— বিজ্ঞাপন —

ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা অভিযান, নাগরিক সচেতনতার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা অভিযান, নাগরিক সচেতনতার আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় পরিচ্ছন্নতা অভিযান, নাগরিক সচেতনতার আহ্বান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের ফারুকী পার্ক (অবকাশ) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার কাজী খায়রুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক শোয়ান, পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযানে পার্ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

এ সময় সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗