ডোমারে কিশোরের আত্মহত্যা, কারণ মোবাইল আসক্তি

ডোমারে কিশোরের আত্মহত্যা, কারণ মোবাইল আসক্তি
ডোমারে কিশোরের আত্মহত্যা, কারণ মোবাইল আসক্তি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সোহেল রানা :  নীলফামারীর ডোমারের ছোট রাউতা এলাকায় রহিত বাসফোর (১৫) নামে এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯শে মার্চ) সকালে উপজেলার ছোট রাউতা ময়দানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিত ছোট রাউতা ময়দানপাড়া গ্রামের প্রদীপ লাল বাসফোরের ছেলে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রহিত মোবাইল গেম ফ্রি ফায়ার খেলায় আসক্ত ছিল। সম্প্রতি তার ব্যবহৃত গেম আইডি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এ কারণে সে নতুন আইডি কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। মা তাকে জানায়, বাবার সঙ্গে কথা বলে টাকা দেওয়া হবে। তবে, শনিবার সকালে বাবা-মা কাজে গেলে সে ঘরে একা থেকে আত্মহত্যা করে।

ডোমার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাভেদ পাটোয়ারী জানান, নিহত রহিত মোবাইল ফোনে আসক্ত ছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ