ঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, শিশুর সুরক্ষায় জোর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, শিশুর সুরক্ষায় জোর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, শিশুর সুরক্ষায় জোর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানী ঢাকায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

কর্মসূচির লক্ষ্য সম্পর্কে আয়োজকরা জানান, রাজধানীতে হাম ও রুবেলা রোগের প্রকোপ মোকাবিলায় শিশুদের টিকাদানের আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধি করা এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা গেলে এই সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ