তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ, সবুজ বাংলাদেশের স্বপ্ন

তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল রানা ভূঁইয়া বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি বা সংগঠনের একক দায়িত্ব নয়; এটি সম্মিলিত নৈতিক দায়বদ্ধতা। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধও তাদের মধ্যে সঞ্চারিত করতে চাই। তরী বাংলাদেশ পরিবেশ, নদী-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
IMG-20260910-WA0000
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পরিবেশের ভারসাম্য সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাসেম্বলি শেষে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে চারা গাছ তুলে দেওয়া হয়। কর্মসূচিটি তরী বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল রানা ভূঁইয়া ও সুশান্ত পাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল উদ্দিন চৌধুরী এবং সংগঠনের সদস্য কাজী লোকমান হোসেন, রুবেল মিয়া, শাহজাহান সরকার, কামরুল ইসলাম, জুনায়েদ হাসান, অপু চন্দ্র ও রুমেনা বেগম।
তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল রানা ভূঁইয়া বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি বা সংগঠনের একক দায়িত্ব নয়; এটি সম্মিলিত নৈতিক দায়বদ্ধতা। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধও তাদের মধ্যে সঞ্চারিত করতে চাই। তরী বাংলাদেশ পরিবেশ, নদী-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণ অপরিহার্য।
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ