— বিজ্ঞাপন —

তালশহরে মরহুম সিরাজুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম পাড়ার বাসিন্দা মরহুম সিরাজুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
WhatsApp Image 2026-10-24 at 02.42.40
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম পাড়ার বাসিন্দা মরহুম সিরাজুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাদ এশার নামাজের পর তাসবিহ-তাহলিল, সোয়া লাখ খতম, জিকির-আজকার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুম সিরাজুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

— বিজ্ঞাপন —

এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন মরহুম সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মোনাজাতে মহান আল্লাহর কাছে মরহুম সিরাজুল ইসলামসহ সকল কবরবাসীর ক্ষমা, কবরের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗