তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
27927
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ ঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা আনতে সংগ্রহের সময় মাটি ধসে চাপা পড়ে ইউনুছ আলী (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

 বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়,নিহত ইউনুছ আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল কয়লা সংগ্রহের উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় আজকেও চারাগাঁও সীমান্তের গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারির গুহায় ঢুকে কয়লা সংগ্রহ করছিলেন। একপর্যায়ে মাটি ধসে ইউনুছ আলী চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরে এসে ইউনুছের পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও তার সঙ্গে থাকা শ্রমিকদের সহায়তায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সঙ্গে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ