তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ-লোকেশন ‘সি’ এর উদ্বোধন করা হয়েছে। নতুন এ কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ায় চলমান গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটির উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএল কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তিতাস গ্যাসের ২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। প্রায় পাঁচ মাসের প্রচেষ্টায় চলতি বছরের ২৭ মে খননকাজ শেষ হয়। কূপটি খননে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। এরপর প্রায় দুই মাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়।

উদ্বোধনের পর থেকে আনুষ্ঠানিকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১২ থেকে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন এ কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় দেশের চলমান গ্যাস সংকট কিছুটা হলেও কমবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ