তিতাস নদীতে ভেসে উঠা যুবকের মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ভেসে উঠা অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত যুবকের নাম শ্রাবণ মিয়া (২২)। তিনি শহরের কান্দিপাড়া এলাকার মাইমলহাটির খোকন মিয়ার ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (১৮ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার কারখানা ঘাট এলাকার পশ্চিম তীরে তিতাস নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি পচন ধরায় শুরুতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিখোঁজের ছয় দিন পর মরদেহটি শ্রাবণ মিয়ার বলে নিশ্চিত হয় তার পরিবার। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

পরবর্তীতে বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ, সুলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি এবং স্থানীয় সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর”-এর সহযোগিতায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একই দিন সন্ধ্যায় কান্দিপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে শ্রাবণ মিয়ার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর” পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ