ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরাইলে ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবহিতকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরাইলে ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবহিতকরণ সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরাইলে ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবহিতকরণ সভা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচন আচরণবিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহোদয় এবং জেলা নির্বাচন অফিসার মহোদয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, সরাইল।

অবহিতকরণ সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ভোটগ্রহণে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, গণভোট, পোস্টাল ভোটসহ নির্বাচনের প্রতিটি ধাপে আইন ও আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট সকলের পেশাদারিত্ব ও সততার কোনো বিকল্প নেই। সভাটি উপজেলা প্রশাসন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজন করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ