চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে নিয়মিত টহলের সময় সীমান্ত এলাকায় ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। পরে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক আইনগত কার্যক্রম শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানা-য় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।