”পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা”

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে অডিওটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল হওয়া অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি আপনাদের ঠকাবো না। যার যে অধিকার, সে যেন সেটা পায়। হক মারা আমি পছন্দ করি না। যারা হক মারে, রাসূল (সা.) তারে শাফায়াত করবেন না।”

অডিওতে আরও শোনা যায়, থানার কার্যক্রমে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বেশি চালাকির দরকার নেই। আমরা কেউ কাউকে ঠকাবো না, আবার বিপদেও ফেলবো না। কোনো কাজ করলে ওসির সঙ্গে সমন্বয় করবেন।”

এছাড়া কথোপকথনের একপর্যায়ে ‘গুপ্ত-গুপ্ত’ প্রসঙ্গ টেনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া-র নামও উল্লেখ করা হয় বলে অডিওতে শোনা যায়।

তবে এ বিষয়ে মো. আবুল হাশেম দাবি করেছেন, ভাইরাল অডিওতে থাকা কণ্ঠ তার নয়। কীভাবে এমন একটি রেকর্ড তার নামে প্রচার করা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানিয়েছেন।

অন্যদিকে মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও কলমাকান্দা থানাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত ৫ মে চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী ছাড় করিয়ে দেওয়ার বিষয়ে ঘুষের দর-কষাকষির একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানার এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয় এবং তৎকালীন ওসিকে বদলি করা হয়েছিল।

  • পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা