দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ

দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ
দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে ঢাকায় নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে দাউদকান্দি পৌর এলাকার বলদাখাল এলাকার একটি ভবনের নিচতলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা পরিবারের চার সদস্য আগুনে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত রাজধানীর হাসপাতালে পাঠান।

দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)। তাদেরকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়টি জানা গেলেও এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ