
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সাদ্দাম হোসেন (২১) নামে এক গরু চোরকে আটক করে ,পুলিশের হাতে দিয়েছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাদিয়া এলাকা থেকে একটি গরুসহ তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটককৃত সাদ্দাম নারানদিয়া গ্রামের শওকত মাতুব্বরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান নারানদিয়া গ্রামের ওয়াদুদ মাতুব্বরের বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয় জনতা একটি গরু সহ সাদ্দামকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা বাকি চোরেরা পালিয়ে যায়,
এ ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতার সহযোগিতায় মঙ্গলবার রাতে নারাদিয়া এলাকা থেকে একটি গরুসহ সাদ্দামকে আটক করা হয়,পরে তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।
