দিয়াবাড়ি হাটে নজর কাড়ছে ‘কালা মানিক’, সঙ্গে ফ্রি মিলবে ৫০ কেজির খাসি!

দিয়াবাড়ি হাটে নজর কাড়ছে ‘কালা মানিক’, সঙ্গে ফ্রি মিলবে ৫০ কেজির খাসি!
দিয়াবাড়ি হাটে নজর কাড়ছে ‘কালা মানিক’, সঙ্গে ফ্রি মিলবে ৫০ কেজির খাসি!
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। আর প্রথম দিনেই ক্রেতা-দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ছে উত্তরের দিয়াবাড়ি হাট। হাটের ১ নম্বর হাসিল ঘরের কাছে গেলেই চোখ আটকে যায় কুচকুচে কালো রঙের বিশালদেহী এক গরুতে। নাম তার ‘কালা মানিক’। আর তার পাশেই বাঁধা রাজকীয় এক খাসি—যেন গরুটির ব্যক্তিগত প্রহরী!

য়াখালীর মির্জাগঞ্জ থেকে রোববার দুপুরে ‘কালা মানিক’কে নিয়ে হাটে এসেছেন খামারি সোহাগ মৃধা ও তার চাচা মজিবর জমাদ্দার। তাদের দাবি, গরুটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৪৫ মণ বা ১ হাজার ৮০০ কেজি।

গত সাত বছর ধরে সন্তানের মতো যত্নে লালনপালন করে গরুটিকে এত বড় করেছেন তারা। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—‘কালা মানিক’ কিনলে পাশের প্রায় ৫০ কেজি ওজনের খাসিটি সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে!

খামারি মজিবর জমাদ্দার জানান, গরুটির দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা। যদিও ২০ লাখ টাকা নগদ পেলেই ‘কালা মানিক’ ও খাসির এই বিশেষ জুটি তুলে দিতে রাজি তারা।

এদিকে দিয়াবাড়ি হাটের আরেক কোণে দেখা মিলছে ‘যমজ গরু’র। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ২৬টি গরু নিয়ে আসা পাইকার আক্তার ব্যাপারীর দুটি গরু দেখতে এতটাই একই রকম যে, দূর থেকে দেখলে আলাদা করা কঠিন।

আক্তার ব্যাপারী জানান, গরু দুটি আসলে যমজ নয়। সাড়ে তিন বছর আগে ভিন্ন দুটি বাড়ি থেকে বাছুর কিনে এনে একইভাবে লালনপালন করেছেন। কাঁচা ঘাস, বিচালি ও গমের ভুসি খাইয়েই বড় করা হয়েছে তাদের।

এই ‘যমজ’ জোড়ার দাম প্রথমে ২৫ লাখ টাকা চাওয়া হলেও এখন ২০ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করতে রাজি আছেন তিনি।

দুই সিটি করপোরেশন মিলিয়ে এবার রাজধানীতে ২০টি অস্থায়ী পশুর হাট বসেছে। পাশাপাশি গাবতলী ও সারুলিয়ার মতো স্থায়ী হাটগুলোতেও জমে উঠেছে কেনাবেচা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে মানুষের ভিড়, উচ্ছ্বাস আর কোরবানির আমেজ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗