দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশন চত্বরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শতাধিক মানুষ হাইকমিশনের সামনে জড়ো হয়। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ব্যারিকেড ভাঙার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় পুলিশের পাশাপাশি প্যারামিলিটারি বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিক্ষোভকারীরা ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বলে জানা গেছে।

এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক উদ্বেগের প্রেক্ষাপটে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান এবং প্রায় পাঁচ মিনিট অবস্থান করে ফিরে যান।

এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সে সময় ভারতের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের সরকারের উদ্বেগ জানানো হয়। পাশাপাশি কিছু হামলাকারীর ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, দিল্লি, কলকাতা ও ভারতের অন্যান্য শহরে বাংলাদেশি কূটনীতিক ও মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে ভারতের হাইকমিশনারকে স্পষ্টভাবে অবহিত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ