
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের দুই কোটি ৭৫ হাজার কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে ‘কৃষক কার্ড’। ১০টি বিশেষ সুবিধা সংবলিত এই কার্ডের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলাই সরকারের মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম-এ এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “এটি জনগণের সরকার। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি আমরা দ্রুত বাস্তবায়ন করছি। আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা।”
তিনি জানান, প্রাথমিকভাবে প্রি-পাইলট প্রকল্পের আওতায় ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। পহেলা বৈশাখকে কৃষিজীবী মানুষের উৎসব হিসেবে বিবেচনা করে এই দিনটিকেই কর্মসূচি শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে।
কৃষিখাতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,
তিনি আরও বলেন, কৃষকদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতেও সরকার কাজ করছে। “কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে”—এই বিশ্বাস থেকেই সরকার উন্নয়নের কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষি খাতে নতুন গতি আসবে এবং প্রান্তিক কৃষকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।
