— বিজ্ঞাপন —

দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

111400
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :

 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস,ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

— বিজ্ঞাপন —

আজ সোমবার দুপুর ১২ টায়  নাসিরনগর কলেজ মোড় থেকে  স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি,যুবদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এতে  প্রধান অতিথি ছিলেন  

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বানিজ‍্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।সমাবেশে অবিলম্বে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিসহ  দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া   জেলা বিএনপির সিনিয়র  সহ সভাপতি মোহাম্মদ জহিরুল হক খোকন,সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ  আলী আজম,যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মনির হোসেন,মাইনুল হোসেন চপল,সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ  শামীম মোল্লা,প্রচার সম্পাদক মোহাম্মদ মাজিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল  পর্যায়ের  নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗