— বিজ্ঞাপন —

যশোরে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী আটক

যশোরের ৮টি উপজেলার ৯টি থানায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
প্রতীকী চিত্র: যশোরে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী আটক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

যশোরের আটটি উপজেলার নয়টি থানায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় এসব আটকের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলের আটক নেতাকর্মীদের নাশকতা তৎপরতার সঙ্গে জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গত কয়েকদিনে যশোরের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলাও রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে যশোরের দুটি পৃথক আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে জেলাজুড়ে বিশেষ তল্লাশি অভিযানে নামে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী। নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে মোট ৫৪টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

এছাড়া যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের আওতাধীন ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা বা ডিবি এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗