— বিজ্ঞাপন —

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন খুন, ৬৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন খুন, ৬৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন খুন, ৬৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ।

নিহতরা হলেন খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ এবং প্রতিবেশী ফেরদাউস হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পাল্টাপাল্টি হামলার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে একপক্ষের বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। অপর পক্ষের একজন তসিকুর ফকিরও প্রাণ হারান।

— বিজ্ঞাপন —

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত চারজন নিহতের ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি। তবে অপর নিহত তসিকুর ফকিরের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗