নতুন জীবন সঙ্গী খুঁজছেন মাহিয়া মাহি!

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

থেকে চলচ্চিত্র ক্যারিয়ারের মতো ব্যক্তিজীবনও খুব একটা ভালো সময় যাচ্ছে না চিত্রনায়িকা মাহিয়া মাহির। দুই বিয়ে করলেও মোটেও সুখের হয়নি সংসার। অপুর সঙ্গে বিচ্ছেদ করে রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এ সংসারও টেকেনি বেশি দিন। থাকছেন আলাদা। সম্প্রতি হঠাৎ করেই ফেসবুকে এক ভিডিও পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই একাকিত্ব নিয়ে পোস্ট করেন মাহি।

 

 

 

 

 

এদিকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক পোস্টে মাহিয়া মাহি লিখেন, ‘একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।’ তার এমন পোস্ট দেখে অবাক না হলেও অনেকেই ভাবছেন, সম্পর্ক বের হতে না হতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন কি তবে?

 

 

 

 

 

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় মাহি বলেছিলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’

 

এরপর তিনি বলেছিলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

 

 

 

 

সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিন’স হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে মাহিকে অনেকবার ফোন করা হলেও তিনি ধরেননি। এদিকে রাকিবের সঙ্গে মাহিয়া মাহি দুই বছর আগে বৈবাহিক সম্পর্কে জড়ান। দুজনেরই প্রথম বিয়ের বিচ্ছেদের পর একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নেন।

 

 

 

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০২১ সালের ২২ মে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের একটি ছেলে রয়েছে। গাজীপুরের ব্যবসায়ী রাকিবেরও এটি দ্বিতীয় বিয়ে।

ইমি/ পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ