— বিজ্ঞাপন —

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ই বাড়ী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের খাইরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ রোকসানা খাতুন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে ইসিজি করার পর চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗