সাংবাদিকদের পেশাগত অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘নবীনগর সাংবাদিক সমিতি’ (এনএসএস) আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সৈনিক হোটেলের হলরুমে সাংবাদিকদের এক মতবিনিময় সভা শেষে সর্বসম্মতভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

কমিটির অপর দুই সদস্য হলেন দৈনিক ভোরের দর্পণের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন (সদস্য-১) এবং বৈশাখী টিভির কে এম জসিম উদ্দিন (সদস্য-২)।
সভায় উপস্থিত অপর ১৬ জন সাংবাদিককে নবগঠিত এনএসএসের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার বিন খলিলুর, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি রেজাউল হক রহমত, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমেদ, নূরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং নবীনগর প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
এ ছাড়া নবীনগর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে মোহনা টিভির সাইফুল ইসলাম রবীন, এনটিভির কাউছার আলম, সাংবাদিক মনির হোসেন, খান জাহান আলী চৌধুরী, মো. নাসির চৌধুরী, আব্দুল হাদী, সেলিম রেজা ও আনোয়ার হোসেন বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁরা নবগঠিত নবীনগর সাংবাদিক সমিতির (এনএসএস) সফলতা কামনা করেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।