নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা

নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা
নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিয়ে বন্ধে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী উপজেলায় বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১১ ঘটিকায় ভিতরবন্দ বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

ভিতরবন্দ বণিক সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক দুলাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভিতরবন্দ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান, সমাজ সেবক মোজাফফর রহমান বিএসসি। আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বিজয় রানী, রাশেদুল হকসহ অন্যান্যরা। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ