নারীরা শুধু ঘর নয়, রাষ্ট্রও সামলায়” আখাউড়ায় আফরোজা আব্বাস

নারীরা শুধু ঘর নয়, রাষ্ট্রও সামলায়” আখাউড়ায় আফরোজা আব্বাস
নারীরা শুধু ঘর নয়, রাষ্ট্রও সামলায়” আখাউড়ায় আফরোজা আব্বাস
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা নারীরা বড় রাজনীতিবিদ। আমরা শুধু পুরুষের মতো রাজনীতি করি না—আমরা সংসার সামলাই, সন্তান জন্ম দিয়ে মানুষ করি, আবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারও হই।”

তিনি বলেন, “একজন নারী ঘর সামলানোর পাশাপাশি দেশের প্রয়োজনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে জানে। এটাই আমাদের রাজনৈতিক শক্তির ভিত্তি।”

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবিয়ার আখাউড়ায় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে এক জনসভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী

সভার সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়া। নারী অধিকার, সাংগঠনিক শক্তি এবং সরকারের বিরুদ্ধে কর্মসূচির বিষয়ে এই সমাবেশে গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা অগ্রগণ্য।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ